গত ২৮ জুলাই আন্দোলন চলাকালীন এই রিপোর্টটি প্রকাশ করে দৈনিক কালের কণ্ঠ
গত ২৮ জুলাই আন্দোলন চলাকালীন এই রিপোর্টটি প্রকাশ করে দৈনিক কালের কণ্ঠ। এরপর সেটি পুন:প্রকাশ করে একই গ্রুপের মালিকানাধীন সংবাদমাধ্যম ডেইলি সান ও বাংলানিউজ।
রিপোর্টটির মূল থিম হচ্ছে, তখনকার সময়ে আলোচিত দুই ছাত্রের গুলিবিদ্ধ হয়ে মৃত্যুর ঘটনাটি দুটি ঘিরে বিতর্ক তৈরি করা। 'পুলিশের গুলিতে নয়, ছাত্রদল বা শিবিরের গুলিতে তারা নিহত হয়েছেন' এই বক্তব্যটি মার্কেটে নিয়ে আসা।
ওই সময়ে সিআরআই তাদের বিভিন্ন পেইজ এবং তখনকার তথ্যপ্রতিমন্ত্রী মোহাম্মদ আরাফাতসহ আরও বেশ কিছু আওয়ামী পন্থী পেইজ ও একাউন্ট থেকে এই প্রচারণাটি চালানো হয়েছিল।
কালের কণ্ঠ সিআরআইয়ের ওই প্রচারণাটিকে 'সাংবাদিকতার রূপ' দেয়ার চেষ্টা করে।
তো, ছেলে দুটিকে যে, "পুলিশ নয়, বরং ছাত্রদল-শিবির গুলি করে মেরেছে"-- এই দাবির পক্ষে প্রমাণ হিসেবে কালের কণ্ঠ যা যা হাজির করেছে সেগুলো হলো--
প্রমাণ ১: "ধারণা করা হচ্ছে"
প্রমাণ ২: "সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা ধরনের কথা বলা হচ্ছে"
প্রমাণ ৩: " তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাতও সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি স্ট্যাটাস দিয়েছেন"
প্রমাণ ৪: "অভিযোগ উঠেছে"
প্রমাণ ৫: "খোঁজ নিয়ে জানা যায়"
প্রমাণ ৬: "নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন"
প্রমাণ ৭: "সংশ্লিষ্ট বিভিন্ন সূত্র জানায়"
প্রমাণ ৮: "অপরাধ বিশ্লেষকরা বলছেন"
প্রমাণ ৯: "অপরাধ ও সমাজ বিশ্লেষক ইফতেখার উদ্দিন চৌধুরী কালের কণ্ঠকে বলেন"
প্রমাণ ১০: "ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার (গোয়েন্দা) মোহাম্মদ হারুন অর রশীদ বলেন"
এভাবে প্রতিনিয়ত নানান তথ্যপ্রমাণের ভিত্তিতে সংবাদমাধ্যমগুলোতে নিয়মিত রিপোর্ট প্রকাশিত হয়েছে জুলাই আগস্ট মাসে, এবং বিগত ১৭ বছর ধরে!
https://www.facebook.com
/photo/?fbid=8678227518854357&set=a.135851459758715
Tags
মিডিয়ার কুকীর্তি
জঘন্য মিডিয়া
হলুদ সাংবাদিকতা

Comments
Post a Comment