সামাজিক মাধ্যমে পাওয়া তথ্যের ভিত্তিতে সংখ্যলঘু নিরাপত্তা পরিস্থিতি বিশ্লেষণ (৬ আগস্ট ২০২৪)

 গতকাল ৫ আগস্ট থেকে বাংলাদেশ কার্যত সরকারবিহীন রয়েছে। দেশ থেকে শেখ হাসিনার পলায়নের পর থেকে লক্ষ লক্ষ মানুষ রাস্তায় নেমে আসেন উতসব করতে। এরই মধ্যে দেশজুড়ে বিশৃঙ্খলা দেখা দিয়েছে। বিভিন্ন ধরনের সরকারি স্থাপনা, আওয়ামী লীগ কার্যালয় ও নেতাকর্মীদের বাড়িঘর, সরকারের বড় পদধারীদের ভাসভবন এবং সংখ্যালঘু সম্প্রদায়ের বাড়িঘর এবং ক্ষেত্রবিশেষে হামলার খবর সংবাদমাধ্যম এবং সামাজিক মাধ্যমে আসতে শুরু করে। অনেক আওয়ামী লীগ নেতাকর্মী বা তাদের পরিবারের সদস্য এসব হামলায় নিহত হয়েছেন। হত্যার কিছু ছবি ও ফুটেজ সামাজিক মাধ্যমে এসেছে যেগুলো খুবই খুবই খুবই ডিস্টার্বিং।

আমি সামাজিক মাধ্যমে সংখ্যালঘুদের বাড়িঘর এবং মন্দিরে হামলা সংক্রান্ত বেশ কিছু পোস্ট যাচাইবাছাই ও বিশ্লেষণ করে দেখার চেষ্টা করেছি। এর ভিত্তিকে নীচে কয়েকটি পয়েন্ট তুলে ধরছি।

//

১. সঠিক দাবি:

ফেসবুকে বেশ কিছু ছবি ও ভিডিও পোস্ট করা হয়েছে যেগুলোতে দেখা যাচ্ছে, হিন্দুদের বাড়িঘর এবং কয়েকটি জায়গায় মন্দির আক্রান্ত হয়েছে। কেউ কেউ হামলার সময়ের লাইভ ভিডিও প্রচার করেছেন। এসব ভিডিও ও ছবি বিশ্লেষণ করে দেখা গেছে দাবিগুলো সত্য। এরকম ভিডিও বা ছবি গতকাল থেকে ঠিক কত সংখ্যক পোস্ট হয়েছে তার কোন সঠিক পরিসংখ্যান এই মুহূর্তে বের করা সম্ভব নয়।

তবে দেশের ২৯টি জেলায় সংখ্যালঘু হিন্দুদের বাড়িঘর, ব্যবসাপ্রতিষ্ঠান ও মন্দিরে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে বলে অভিযোগ করেছে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ। (সূত্র প্রথম আলো)।

এমন কয়েকটি ভিডিওর লিংক:

https://www.facebook.com/story.php...

https://www.facebook.com/biplobbsd/videos/839428291190378/

https://www.facebook.com/biswajittext1/videos/1012197230164303/

https://www.facebook.com/watch/?mibextid=oFDknk...

https://www.facebook.com/groups/1007167754065541/posts/1007789987336651

https://www.facebook.com/groups/1007167754065541/posts/1007453147370335

https://www.facebook.com/reel/808137397804621

https://www.facebook.com/story.php?story_fbid=3853670844953806&id=100009327858633&mibextid=oFDknk&rdid=bMGqN3K5mdZVaCgB

//

২. ভুয়া দাবি

আরেক ধরনের পোস্ট দেখা যাচ্ছে যেগুলো হিন্দুদের নিহত হওয়ার ভুয়া খবর প্রচার করছে। যেমন, Baba Banaras নামে একটি টুইটার একাউন্ট থেকে ইংরেজিতে পোস্ট করা হয়েছে, "Reportedly Over 500 Hindus have been killed, 100s of Hindu women r@ped, Dozens of Hindu temples have been burnt in ongoing attacks of terrorists of Jamaat-e-Islami in Bangladesh. Where are those Urduwoodiyas were crying on Gaza, Rafah & Palestine ?"

অর্থাত এই পোস্টে বলা হচ্ছে যে, "জামাতে ইসলামীর সন্ত্রাসীদের হামলায় ৫০০ এর বেশি হিন্দু নিহত, শত শত হিন্দু নারী ধর্ষিত হয়েছেন এবং বহু মন্দির জ্বালিয়ে দেয়া হয়েছে।..."

এই দাবিগুলো ভুয়া। কারণ প্রথম আলোর তথ্য, মতে গতকাল সোমবার একদিনের সহিংসতায় অন্তত ১১৪ জন নিহত হয়েছেন। এর মধ্যে কোন হিন্দু ব্যক্তি আছেন কিনা তা উল্লেখ করা হয়নি। আলাদা করে কোন সংবাদমাধ্যমে সংখ্যালঘু সম্প্রদায়ের সদস্য নিহত হওয়ার খবর পাওয়া যায়নি মঙ্গলবার দুপুর ১২টা পর্যন্ত।

আবার, হামলায় জড়িতদের রাজনৈতিক পরিচয় আলাদাভাবে কোন সংবাদমাধ্যমের খবরে পাওয়া যায়নি। বর্তমান বিশৃঙ্খল পরিবেশে কারা হামলা করছে তা নিশ্চিতভাবে জানার সুযোগ খুবই কম। ফলে ‘জামাতের সন্ত্রাসীরা হত্যা, ধর্ষণ ও ভাঙচুর করছে' কিনা তা নিশ্চিত করে বলা যায় না।

আরেকটি টুইটে গণভবন গতকাল সাধারণ মানুষ ঢুকে বিভিন্ন জিনিস নিয়ে যাওয়ার সময় পাঞ্জাবি পরা কয়েক ব্যক্তি কর্তৃক মেয়েদের অন্তর্বাস হাতে করে নিয়ে যাচ্ছেন এমন একটি ফুটেজকে ‘হিন্দু মেয়েদেরকে ধর্ষণের পর তাদের অন্তর্বাস নিয়ে উল্লাস করে তাদের পুরুষত্বের পরিচয় দিচ্ছে বাংলাদেশি মুসলিমরা‘-- এমন দাবিতে প্রচার করা হয়েছে। 

এমন ভুয়া দাবি সম্বলিত কিছু পোস্টের লিংক:

https://x.com/RealBababanaras/status/1820641183565074660

https://x.com/RealBababanaras/status/1820507233127412210

https://archive.ph/haeYT

https://x.com/Dubeyjiofficial/status/1820565986640372087

https://archive.ph/em7LW

//

৩. বিভ্রান্তিকর দাবি

কিছু ফেসবুক/টুইটার পোস্টে ছবি বা ভিডিও এমনভাবে পোস্ট করা হয়েছে যা বিভ্রান্তিকর। কিছু ক্ষেত্রে ভিডিও দেখে যাচাই করা সম্ভব হচ্ছে না যে, আদৌ ভিডিওতে যা দেখা যাচ্ছে সেটি কোন সংখ্যালঘু বাড়ি বা মন্দির কিনা।

যেমন একটি পোস্টে বাঁশঝাড়ের ওপার থেকে একটি অগ্নিকাণ্ডের ঘটনার ভিডিও শেয়ার করে ক্যাপশন দেয়া হয়েছে, "ফেনী বাঁশ পাড়ার দূর্গা মন্দিরের সামনে  আগুন"।

'মন্দিরের সামনে আগুন' বলা হয়েছে। এর মানে মন্দিরে আগুন লাগেনি। এই ভিডিও শেয়ার করে অনেকে 'মন্দিরে আগুন' বলেও প্রচার করছেন। আবার ভিডিওটি দেখে এটা বুঝা সম্ভব নয় যে, আগুনটি আসলে কিসে লেগেছে, এবং এটি চলমান ঘটনার ভিডিও নাকি পুরনো।

এই একই ভিডিও টুইটারে পোস্ট করে বিভ্রান্তিকর ক্যাপশন দেয়া হয়েছে, "Hindu temple is under attack in #Bangladesh. Islamists attacked and set ablaze a Maa Durga temple in #Banshpara area of #Feni district. The temple is burning. Hindu minorities are helpless now."

https://www.facebook.com/story.php...

https://twitter.com/HinduVoice_in/status/1820443822649659729

https://archive.ph/vPpmt

https://www.facebook.com/story.php?story_fbid=837359388503416&id=100001260911818&mibextid=oFDknk&rdid=PrxDClG9GUWTCBo4

//

৪. মন্দির পাহার

কিছু পোস্টে দেখা গেছে হিন্দু সম্প্রায়ের সদস্যরা মুসলিম ছাত্র জনতা কর্তৃক মন্দির পাহারা দেয়ার ছবি শেয়ার করে কৃতজ্ঞতা জানাচ্ছেন।

তেমন কিছু পোস্টের লিংক:

https://www.facebook.com/groups/1007167754065541/posts/1007597377355912/

https://www.facebook.com/groups/1007167754065541/posts/1007799347335715

https://www.facebook.com/groups/1007167754065541/posts/1007521487363501/


source: https://www.facebook.com/
qshishir/posts/pfbid02pfehkqKqyw51mEsqHocW8Fz3zabVBtVsuLqtiYhAQP7puppoY9FPKUxEu6BV51BXl

Comments