অলস এবং অযোগ্যদের দল হচ্ছে জামাত-শিবির
জামাত নেতাদের ট্রাইবুনালের মামলাগুলিতে স্বাক্ষীদের ইন্টারভিউ নেওয়ার জন্য দুই মাস ধরে দৌড়াদৌড়ি করছি। দল হিসাবে জামাত এবং ব্যক্তি হিসাবে শহীদ নেতাদের অথর্ব ছেলেরা কোন সহযোগিতাই করছে না। হাজারবার বলার পরও স্বাক্ষীদের কাছে আমাদের নিয়ে যাচ্ছে না।
নিরাপত্তার দায়িত্ব নিলে স্বাক্ষীরা স্বেচ্ছায় পুরা ঘটনা এমনিই খুলে বলবে। কিন্তু কেউ এই কাজটা করছে না। যোগাযোগ করলে একশোরকম আইনী যুক্তি দিচ্ছে, একশো একটা টেকনিকাল কথা বলছে। কিন্তু কোনভাবেই স্বাক্ষীদের ইন্টারভিউ নেওয়ার ব্যবস্থা করছে না।
এই মহামান্যরা মনে করে যে ট্রাইবুনাল একটা লিগ্যাল বিষয়। অথচ এটা যে একটা সামাজিক বা পাবলিক অপিনিয়নের বিষয় সেটা এই মহামান্যদের বোঝানো যাচ্ছে না।
এটিএম আজহার তো জীবিত আছে। ওর ছেলেও ইন্টারভিউ নেওয়ার ব্যবস্থা করে দিচ্ছে না। দুই মাস ধরে পাবলিকলি এবং ইন্টার্নালি পরিবারগুলি ও দলকে নসিহত ও তাদের ওপর চাপ প্রয়োগ করে যাচ্ছি- কোন অগ্রগতি নাই।
অলস এবং অযোগ্যদের দল হচ্ছে জামাত-শিবির।
https://www.facebook.com/
ishrak.remian/posts/pfbid02fy78jMuLiDeae6PmSrRm2yj6cmkGTjPaNQ9iSFPXLs3SLpvRCn1jnKM7S5iJzgWAl
Comments
Post a Comment