প্রথম আলো আপনাকে 'নাই' করে দিতে চায়।

 আপনি হতে পারেন শিবির বা ছাত্রদল কিম্বা হেফাজতে ইসলাম অথবা অন্য কেউ। হতে পারে এটাই প্রথম আলোর এজেন্ডা। এই কারণেই হয়তো সে ইনভেস্ট করে রেখেছে শত শত কোটি টাকা। এইযে কাউকে কাউকে কোন আলোচনা থেকে 'নাই' করে দেয়ার কিম্বা কাউকে কাউকে 'নাই' থেকে অস্তিত্ব দেয়ার যে ব্যাপারটা সেটাকে আপনি পেশাদার সাংবাদিকতার দৃষ্টিকোণ থেকে 'অনৈতিক' বলতে পারেন, কিন্তু এটাকে 'অপরাধ' হিসেবে প্রমাণ করতে পারবেন না। এবং এর জন্য তাকে আইনের দৃষ্টিকোণ থেকে শাস্তিও দিতে পারবেন না।

ভেবেন দেখুন, আপনিও কিন্তু চান প্রথম আলোকে 'নাই' করে দিতে। এই যে গত ক'দিন ধরেই বহু মানুষ প্রথম আলোকে 'নাই' করে দেয়ার স্লোগান দিচ্ছেন। অল্প সংখ্যক হলেও কেউ কেউ 'আগুন জ্বালিয়ে' হলেও 'নাই' করে দিতে চান। কিন্তু যারা এইভাবে জ্বালিয়ে 'নাই' করতে আগ্রহী তাদেরকে কিন্তু আইনের দৃষ্টিতে শাস্তির আওতায় আনা যায়! তখন আপনিই 'নাই' হয়ে যাচ্ছেন!

এইটা হইলো একটা বেসিক পার্থক্য প্রথম আলো'র 'নাই' করে দেয়ার প্রকল্পের এবং প্রথম আলোকে 'নাই' করে দেয়ার কিছু মানুষের প্রকল্পের মধ্যে। এই দ্বিতীয় প্রকল্পটি আদতে আত্মঘাতী- সব দিক থেকেই।

আর আগুন জ্বালিয়ে প্রথম আলোকে 'নাই' করার প্রকল্পের বাইরে যারা জাস্ট স্লোগান দিয়ে দিয়ে 'নাই' করে দিতে চান তাদের আসলে কোনো প্রকল্পই নেই।

প্রথম আলোকে আইনসিদ্ধভাবে 'নাই' করে দিতে চাইলে 'দ্বিতীয় আলো' টাইপের কিছু লাগবে যেখানে পকেট থেকে টাকা খরচ করা লাগবে, সেই টাকা দিয়ে পেশাদার সাংবাদিক তৈরি বা ভাড়া করা লাগবে (তার আগে পেশাদার সাংবাদিকতা কী এবং কেন প্রয়োজন সেইটা নিয়া বুঝাশোনা তৈরি করা লাগবে), এরপর আপনার এই ইনভেস্টমেন্টের বিনিময়ে যখন 'দ্বিতীয় আলো'কে মানুষের আস্থায় নিয়ে আসতে পারবেন তখন প্রথম আলো যা যা 'নাই' করে দিতে চায় সেইগুলারে আপনি অস্তিত্ব দেয়া শুরু করতে পারবেন এবং প্রথম আলো যা যা কিছুর অস্তিত্ব দিতে চায় আপনি চাইলে সেগুলোর অস্তিত্ব 'নাই' করে দেয়ার উদ্যোগ নিতে পারবেন। আপনার এই 'নাই' করে দেয়ার ব্যাপারটাও 'অনৈতিক' হতে পারে, কিন্তু 'বেআইনি' হবে না, শাস্তিযোগ্য হবে না।

আফটার অল, আপনারা তো একে অন্যকে 'নাই' করেই দিতে চান, তাহলে একটু সিভিল ওয়েতে একে অন্যকে 'নাই' করুন, নিজেকে বাঁচিয়ে অন্যকে 'নাই' করুন, সমাজে 'ফিতনা' না বাড়িয়ে একে অন্যকে 'নাই' করুন।

ইনশাআল্লাহ বহুত ফায়দা হইবে।

https://www.facebook.com/
100000015847200/posts/9080750491935389/?rdid=FWw2efTh5IqzljbI

Comments