প্রথম আলো
প্রথম আলোর আজকের জুলাই বিপ্লবের সংখ্যাতে নাহিদ আছে, আসিফ নজরুল আছে, সাথে আছে মেঘ মল্লার বসু।
শিবিরের সাদিক কায়েম নাই। ছাত্রদলের একটা ছেলেও নাই।
অথচ এই বিপ্লবে একক সংগঠন হিসেবে সবচে বড় কুরবানিটা করেছে ছাত্রদল।
৯ দফা প্রণয়নসহ সমন্বয়কদের শেষ পর্যন্ত নিরাপত্তার ব্যবস্থা করেছে শিবির।
আর যারা হাসিনার বি টিম হিসেবে সুবিধা পেয়েছে, শাহবাগের জালিম শক্তি, সেই মেঘ মল্লার বসুকে পরিচয় করিয়ে দেওয়া হলো আন্দোলনের সামনের যোদ্ধা হিসেবে।
ঠিক এই কাজটাই করা হয়েছিলো ৭১ এ।
জনমানুষের যুদ্ধকে হাইজ্যাক করে একটা বামপন্থী যুদ্ধ হিসেবে প্রচার করা হলো।
অথচ মেঘ মল্লার বসু সাঈদী, কাদের মোল্লাদের বিচারিক হত্যার সহযোগী। হাসিনা যখন বিচারিক হত্যা করেছে, তখন এই মেঘ মল্লার বসু সেইখানে হাসিনার বিচারিক হত্যাকে জায়েজ করেছে।
আর এই আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ সাঈদীর মৃত্যুর পর সাঈদীর পক্ষে পোস্ট দিয়েছিলেন।
তো যেই আন্দোলন সাঈদীকে ওউন করা আবু সাঈদের রক্তের উপর দিয়ে দাঁড়ালো, সেই আন্দোলন মেঘ মল্লার নামের জল্লাদের আন্দোলন কেমনে হয়?
যেই ওয়াসিম আকরাম তারেক রহমানের নির্দেশে আন্দোলনে গেলেন, সেই তারেক রহমানের রাজনীতির বিরুদ্ধে বিষেদাগার করা মেঘ মল্লার কীভাবে আন্দোলনের পক্ষের শক্তি হয়?
কুসুম কুসুম মিছিল করাই যদি আন্দোলনের পক্ষে থাকা হবে, তাহলে জাতীয় পার্টি আন্দোলনের পক্ষের শক্তি। রাশেদ খান মেনন আন্দোলনের পক্ষের শক্তি।
গত ১৫ বছরে বিএনপি আর জামায়াতের শুধু ক্রসফায়ারে মারা গেছে ১৯২৬ জন। শুধু এই বিপ্লবে বিএনপি জামায়াতের ৫০০+ ছেলে প্রাণ দিয়েছে।
মেঘ মল্লারদের কয়টা ক্রসফায়ার হয়েছে? একটাও না।
মেঘ মল্লারদের কয়জনের জেল জুলুম রিমান্ড হয়েছে? একজনেরও না।
এই বিপ্লবে বিএনপির শুধু একদিনের খরচ ছিলো ২০০ কোটির উপরে। ঢাকার বস্তিতে বস্তিতে টাকা দিয়ে দিয়ে নিউট্রালাইজ করা হয়েছে প্রতিদিন। পুরো টাকার যোগান দিয়েছে বিএনপি জামায়াতের ব্যবসায়ীরা।
একটা দল রক্ত দিলো, পয়সা দিলো, মাঠে আন্দোলন করলো, গ্রেফতার হলো, গুম হয়েও আন্দোলন চালাইয়া আন্দোলন সফল করলো।
আর প্রথম আলো সেই আন্দোলন যাইয়া তুইলা দিয়াসলো ইসলামফোব, শাহবাগী এক জানোয়ারের হাতে।
আর সে নির্লজ্জের মতো মিথ্যাচার করে ছাত্রদলের বানানো স্লোগানকে নিজেদের বলে দাবি করে বসে আছে।
৭১ এও ঠিক এই কাজটাই হয়েছিলো।
আন্দোলন করেছে জনগণ। সেই আন্দোলনের বয়ান দিয়েছে পাকিস্তানের ক্যাম্পে মুরগি সাপ্লাই দেওয়া শাহরিয়ার কবির।
৭১ এর ইতিহাস বেহাত করা হয়েছে।
আবার সেইম ওয়েতেই ২৪ এর বিপ্লবটাকেও আপনারা বেহাত হতে দিতেছেন কেন?
© সাদিকুর রহমান খান

Comments
Post a Comment