জিনিসপত্রের এতো দাম??
ধরেন আপনার বাবা খুব খারাপ মানুষ।
নেশা করে, জুয়া খেলে ১০ কোটি টাকা ঋণ রেখে তিনি পালিয়ে গেলেন।
ঋণের টাকায় আপনারেও মাঝেমধ্যে কিছু ভালো মন্দ খাওয়াতো, কিন্তু সব টাকা ঢালতো মদ আর জুয়াতে।
এখন আপনার বাবা পালাইয়া যাওয়ার পর আপনার পরিবারের দায়িত্ব নিলো আপনার বড় ভাই।
সে কি দায়িত্ব নিয়েই আপনাকে ভালো খাওয়াতে পারবে? না। বরং আপনার বাবার লোন শোধ করতে করতে এমন অবস্থা হবে যে, আপনার বাবা আপনাকে যেটা খাওয়াতো, ওটাও আপনার ভাই আপনাকে খাওয়াতে পারবে না।
কেন?
ঐ যে। লোন শোধ করতে হচ্ছে। কেউ আপনার ভাইকে ধার দিচ্ছে না। কোন দোকান থেকে বাকিও দিচ্ছে না। কারণ আপনার বাবা ওসব জায়গা আগেই নষ্ট করে গেছেন।
এখন আপনার ভাই যদি আপনার বাপের লোন শোধ করতে যাইয়া আপনাকে খেতে কম দিতে পারে, তার মানে এই না যে সে কাজ করছে না।
বাংলাদেশের ইউনূস সরকারের হয়েছে সেই অবস্থা।
এই ৩ মাসে সরকারকে খালি বিদ্যুত খাতের বিলই দিতে হয়েছে বিলিয়ন ডলারের বেশি।
এগুলো সবটাই বকেয়া।
আওয়ামীলীগ লুটপাট করে সব খেয়ে গেছে। সব এসে পড়েছে এই সরকারের ঘাডে।
গত তিন মাসে বিপিসি ৫৭৮ মিলিয়ন ডলার ঋণ শোধ করেছে। এর মাধ্যমে এই সংস্থাটা ঋণমুক্ত হলো। গত ২ বছর যাবত এই ঋণের বোঝা এই সংস্থার উপর ছিলো।
ফলাফল? বিদেশি প্রতিষ্ঠানগুলো ঠিকমতো তেল দেওয়া বন্ধ করে দিয়েছিলো। বাকি দেওয়াও বন্ধ করে দিয়েছিলো।
এখন সেই আস্থা আবার ফিরে এসেছে।
ইন্টারন্যাশনাল প্রতিষ্ঠানগুলো জানিয়েছে, বাংলাদেশকে তারা আবার বাকি দেবে। ৬ মাসের পর্যন্ত জ্বালানি বাকিতে সরবরাহ করতে রাজি হয়েছে।
কাজেই, আগামী সামারে লোডশেডিং এর লোড কিছুটা হলেও কমলো বলা চলে।
সমস্যা হলো, সব সেক্টরের সমস্যা তিন মাসে কভার হবে না। ঐটার জন্য আরো সময় লাগবে। এই সময়টাতে অধৈর্য না হয়ে সরকারকে সময় দেন।
ডক্টর ইউনূস, আহসান এইচ মনসুরের মতো দেশের বাঘা বাঘা অর্থনীতিবিদরা যেই সরকারের মাথা, সেই সরকারের অর্থনৈতিকভাবে ফেইল করার কোন সম্ভাবনা নাই।
জাস্ট তাদেরকে আওয়ামীলীগের করে যাওয়া ভয়ঙ্কর ড্যামেজ কন্ট্রোলের সময় দিতে হবে।
গত ৩ মাসে কোন আজেবাজে ঋণ ছাড় হয়নি। কোন টাকা পাচার হয়নি। ব্যাংক লুট হয়নি। ফলাফল? এই যে বিপিসির ৫৭৮ মিলিয়নের লোনটা শোধ হলো।
আরো সময় দেন। এরা দেখবেন অর্থনৈতিক খাতটাকে একটা ভিত্তি দিয়ে যাবে।
আমরা মজা করে বলি, ইউসুফ সরকারকে চরম মূল্য দিতে হবে। সবচে দুঃখের কথা কি জানেন? ইউসুফ সরকার একেবারে আক্ষরিক অর্থেই চরম মূল্যই পরিশোধ করছে। আওয়ামীলীগের ১৫ বছরের বিরামহীন লুটপাটের মূল্য।
এই সময়টা একটু ধৈর্য্য ধরে পার করেন, দেখবেন, ডক্টর ইউনূস বাংলাদেশের অর্থনীতিতেও একটা বড় পরিবর্তন এনে দিয়ে যাবেন।
এই সরকার সময় নিয়ে আরো লুটপাট করবে না। এখানে এমন সব লোকজন বসে আছে, যারা বুদ্ধিবৃত্তিক ভাবে যাই হোক, অর্থনৈতিকভাবে সবার ব্যাকগ্রাউন্ড ভালো।
সরকার প্রধান এমন একজন মানুষ, যার ইমেজের দাম বাংলাদেশের বাজেটের চে বেশি। এই মানুষটাকে যদি তাড়াহুড়ো করে চলে যেতে বাধ্য করেন, তবে তার চরম মূল্য কিন্তু আমাকে আপনাকে ভবিষ্যতে দিতে হবে।
কারণ এতোটা অনেস্টির সাথে সংস্কার কাজ কোন রাজনৈতিক সরকারের পক্ষে করা সম্ভব হবে বলে অন্তত আমার মনে হয় না।
Comments
Post a Comment