১৫ জুলাই ২০২৪ - শিবির

 ১৫ জুলাই ২০২৪, শিক্ষার্থীদের উপর ছাত্রলীগের বর্বরোচিত হা ম/ লার পর তাৎক্ষনিকভাবে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবস্থান নেয় বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবির এবং ঢাকা মহানগর দক্ষিণ শাখা ছাত্রশিবির ক্যাম্পাসের ভেতরে অবস্থান নেয়। 

নির্দেশনা মোতাবেক ছাত্রশিবির ঢাকা মহানগর পূর্ব, মহানগর পশ্চিম ও মহানগর উত্তর, জগন্নাথ বিশ্ববিদ্যালয় এবং ঢাকা কলেজ শাখার জনশক্তিরা সাইন্সল্যাব সহ গুরুত্বপূর্ণ পয়েন্ট গুলোতে অবস্থান নেয়।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সংবাদ সম্মেলনের সময় মূল সমন্বয়কদের নিরাপত্তা দিতে এবং ছাত্রলীগকে প্রতিহত করতে মহানগর ছাত্রশিবিরের দায়িত্বশীলদেরকে নিয়োজিত করা হয়।

সেদিনের সংবাদ সম্মেলনের লাইভ ভিডিওটিতে স্পষ্টভাবে বিভিন্ন দায়িত্বশীলদের দেখা যাচ্ছে।  আব্দুল হান্নান মাসুদের পাশেই রয়েছে  ঢাকা মহানগর দক্ষিণের অফিস সম্পাদক মোঃ আতিকুল ইসলাম, ছাত্রশিবির কবি নজরুল সরকারি কলেজ  এর সাবেক সভাপতি ও মহানগর দক্ষিণের ফাউন্ডেশন এন্ড প্ল্যানিং সম্পাদক শফিকুল ইসলাম সাইফুল। আসিফ মাহমুদের পেছনে রয়েছেন ঢাকা মহানগর দক্ষিণের কলেজ সম্পাদক মুজাহিদুল ইসলাম এবং নাহিদ ইসলাম ও আব্দুল কাদেরের মাঝেই স্পষ্টভাবে দেখা যায় ঢাকা মহানগর দক্ষিণের শিক্ষা সম্পাদক সিফাতুল ইসলাম। এছাড়াও সমন্বয়কদের নিরাপত্তায় চারপাশে অবস্থানরত ছাত্রশিবিরের বিভিন্ন পর্যায়ের জনশক্তিদের ভিডিওতে দেখা যাচ্ছে।

আমরা বিশ্বাস করি, জুলাইয়ের আন্দোলন এবং ছত্রিশের বিজয় এদেশের সর্বস্তরের মানুষের স্বতস্ফুর্ত অংশগ্রহণেই সম্ভব হয়েছে। কিন্তু আওয়ামী জুলুমতন্ত্র হতে জাতিকে মুক্ত করতে ইসলামী ছাত্রশিবিরের যে ত্যাগ-তিতিক্ষা তা পাশ কাটিয়ে, ছাত্রশিবিরকে বাদ দিয়ে জুলাইয়ের ইতিহাস বিনির্মানের অপচেষ্টা হলে সম্মিলিত সুরে আবারও স্লোগান ওঠানো হবে 'ইনকিলাব জিন্দাবাদ'।

- Arafat Hossain Bhuiyan





Comments