আফগানিস্তানে রুশ বিরোধী বিপ্লবে সবচেয়ে বড় স্টেকহোল্ডার ছিল আফগান জমিয়ত।

 বিপ্লবের পরে তারাই নানান ভাগে ভাগ হয়ে গৃহযুদ্ধ শুরু করে। এর মূল কারণ ছিল তারা দলীয় ও দেশের স্বার্থকে ছোট করে দেখেছেন বরং নিজ গোত্র এবং নিজের স্বার্থকেই বড় করে দেখেছেন। 

ফলশ্রুতিতে তারা দল হারিয়েছেন, ক্ষমতা হারিয়ে নিঃস্ব হয়েছেন। 

বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতারা এখন প্রায়ই ভিন্ন ভিন্ন মন্তব্য করছেন। বিপ্লবের চেতনাকে ধারণ করতে ব্যর্থ হচ্ছেন। পরস্পরবিরোধী মন্তব্য করছেন। এর কারণ হলো প্রত্যেকে দল ও দেশের কথা না ভেবে নিজ নিজ ভবিষ্যৎ কে সামনে রেখে কথা বলছেন। 

দোয়া করি, আফগান জমিয়তের ভাগ্যবরণ যেন বাংলাদেশ জামায়াতের না হয়।।

Comments